সর্বশেষ সংবাদ >>

আসামে পাওয়া গেল করোনা আক্রান্ত প্রথম রুগী।

T24x7 প্রতিনিধি31/03/2020ত্রিপুরা

​আসামে পাওয়া গেল করোনা আক্রান্ত প্রথম রুগী।বর্তমানে শিলচর ম্যাডিকেল কলেজে চিকিৎসাধীন। এই খবর টুইট করে জানান আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘটনার বিবরনে জানা যায় আসামের করিমগঞ্জ জেলার বদরপুর এলাকার মালুয়াতে ঐ রুগীর বাড়ী। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার রুগে আক্রান্ত। দিল্লীতে চিকিৎসা চলছিল। তিনি গত ১৬ মার্চ দিল্লী থেকে গুয়াহাটী হয়ে করিমগঞ্জ আসেন। গত ১৮ তারিখে উনার শরীরে উপসর্গ দেখা দিলে উনি স্থানীয় ডাক্তার দেখান। কিন্ত শারীরিক অবস্থার অবনতির ফলে প্রথমে তিনি নিকটবর্ত্তী হাসপাতালে ভর্ত্তি হন। সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে শিলচর ম্যাডিকেল কলেজে উনাকে ভর্ত্তি করা হয়।সেখানে কোভিড ১৯ ষ্টেষ্ট করার পর উনার রিপোর্ট পজেটিভ আসে।জানা গেছে বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল।